প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সেপ্টেম্বর মাসে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার টাকার বেশি বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে ১৯ কার্যদিবস লেনদেন হয়েছ। আর এ সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১১৭ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা। সেপ্টেম্বরের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ২০৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার টাকায়। আগস্টের শেষ কার্যদিবস অর্থাৎ ৩১ আগস্ট বাজার মূলধন ছিলো ৪ লাখ ২ হাজার ৯০ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকায়। ডিএসইতে এক মাসে গড় বাজার মূলধন বেড়েছে ২৬৯ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭৮৯ টাকা।
সেপ্টেম্বর মাসে ১৯ কার্যদিবসের মধ্যে বাজার উত্থানে ছিলো ১১ কার্যদিবস। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৬ পয়েন্ট। এছাড়া অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়েছে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সেপ্টেম্বর মাসে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৪১ কোটি ৮০ লাখ টাকা। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৮৮৫ কোটি ৯০ লাখ টাকায়। যা আগস্টের শেষ কার্যদিবসে ছিলো ৩ লাখ ৩৩ হাজার ৭৪৪ কোটি ১০ হাজার টাকায়।
এক মাসে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৭৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৭০, সিএসআই ২০, সিএসই-৫০ সূচক, ৪৪ এবং সিএসই-৩০ সূচক ৩৫৬ পয়েন্ট বেড়েছে।
বাজারে মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা
Reviewed by Writews
on
September 30, 2017
Rating:
Reviewed by Writews
on
September 30, 2017
Rating:

No comments: