Keep Traveling

test

শেয়ারবাজারে ৮ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগ ১০ ব্যাংকের

শেয়ারবাজারে সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ ১০ ব্যাংকের বিনিয়োগ রয়েছে সর্বমোট ৮ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি ৪ ব্যাংকের বিনিয়োগ হলো ৫ হাজার ৩৬৯ কোটি টাকা এবং বেসরকারি ৬ ব্যাংকের বিনিয়োগ হলো ৩ হাজার ২২৬ কোটি টাকা। ব্যাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেয়ারবাজারে বিনিয়োগে বেসরকারি ব্যাংকগুলোর চেয়ে এগিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সমাপ্ত হিসাব বছরে শেয়ারবাজারে বিনিয়োগে শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে প্রথম ৪টিই রাষ্টায়াত্ব ব্যাংক। ব্যাংকগুলো হলো-অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আর বেসরকারি ৬ ব্যাংক হলো-এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। 

শেয়ারবাজারে বিনিয়োগে শীর্ষেস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। আলোচ্য বছরে ব্যাংকটি শেয়ারবাজারে মোট বিনিয়োগ করেছে এক হাজার ৯১৯ কোটি টাকা। এর বিপরীতে শেয়ার বেচাকেনা করে আয় করেছে ১১৭ কোটি টাকা। যা বিনিয়োগের ছয় দশমিক ১০ শতাংশ।

জনতা ব্যাংক এক হাজার ৬৭৯ কোটি টাকা বিনিয়োগ করে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এর বিপরীতে কেনাবেচা করে ব্যাংকটি আয় করেছে ৯২ কোটি টাকা। যা বিনিয়োগের পাঁচ দশমিক ৪৮ শতাংশ আয় করেছে।

এরপরই রয়েছে সোনালী ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ করেছে এক হাজার ১৪৬ কোটি টাকা। এ বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় হয়েছে ১০২ কোটি টাকা। বিনিয়োগের বিপরীতে ৮ দশমিক ৯০ শতাংশ আয় করে আয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ ৬২৫ কোটি টাকা। এর বিপরীতে আয় করেছে ৫৮ কোটি টাকা। যা বিনিয়োগের বিপরীতে আয় ৯ দশমিক ২৮ শতাংশ। শেয়ার লেনদেন থেকে আয়ের দিক দিয়ে বিডিবিএল রয়েছে প্রথম স্থানে।

অন্যদিকে, ৬১৬ কোটি টাকা বিনিয়োগ করে পঞ্চম স্থানে রয়েছে বেসরকারি খাতের এক্সিম ব্যাংক। এর বিপরীতে ব্যাংকটি শেয়ার কেনাবেচা করে আয় করেছে ৪৩ কোটি টাকা। যা মোট বিনিয়োগের ছয় দশমিক ৯৮ শতাংশ আয়।

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২০১৬ সালে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে ৬১০ কোটি টাকা। বিনিয়োগের শীর্ষ তালিকার ষষ্ঠ স্থানে থাকা এ ব্যাংকটি আয় করেছে ৩৫ কোটি টাকা। যা বিনিয়োগের পাঁচ দশমিক ৭৪ শতাংশ।

সপ্তম স্থানে রয়েছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। ব্যাংকটি ৫৪৭ কোটি টাকা বিনিয়োগ করে আয় করেছে ৩৩ কোটি টাকা। যা বিনিয়োগের ছয় দশমিক তিন শতাংশ।

শেয়ারবাজারে ৫১৬ কোটি টাকা বিনিয়োগ করে অষ্টম স্থানে রয়েছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক। এর বিপরীতে ব্যাংকটি আয় করেছে ২৩ কোটি টাকা। যা বিনিয়োগের চার দশমিক ৪৬ শতাংশ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজারে ৪৭২ কোটি টাকা বিনিয়োগ করে নবম স্থানে রয়েছে। এর বিপরীতে শেয়ার বেচাকেনা করে ব্যাংকটি আয় করেছে ২৯ কোটি টাকা। যা বিনিয়োগের ছয় দশমিক ১৪ শতাংশ।

শেয়ারবাজারে বিনিয়োগে শীর্ষ দশের তালিকায় দশম স্থানে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ রয়েছে ৪৬৫ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটি শেয়ার কেচাবেচা করে আয় করেছে ৯ কোটি টাকা। যা বিনিয়াগের এক দশমিক ৯৪ শতাংশ। 

এছাড়া, শেয়ারবাজারে ৪২৭ কোটি টাকা বিনিয়োগ করে এবি ব্যাংক ১১তম স্থানে রয়েছে। এর বিপরীতে ব্যাংকটি শেয়ার কেনাবেচা করে আয় করেছে ২৯ কোটি টাকা। আর সিটি ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ করেছে ২৩৮ কোটি টাকা। এর বিপরীতে ১৯৪ কোটি টাকা আয় করে সব ব্যাংকের চেয়ে এগিয়ে রয়েছে।
শেয়ারবাজারে ৮ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগ ১০ ব্যাংকের শেয়ারবাজারে ৮ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগ ১০ ব্যাংকের Reviewed by Writews on October 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.