পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এই লভ্যাংশ শুধুমাত্র শেয়ারহোল্ডারদের জন্য। পরিচালকরা কোনো লভ্যাংশ নিবেন না।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৭ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
লভ্যাংশ ঘোষণা করেছে নাভানা সিএনজি
Reviewed by Writews
on
October 20, 2017
Rating:
Reviewed by Writews
on
October 20, 2017
Rating:

No comments: