Keep Traveling

test

বিবিএস ক্যাবলস এর চুক্তি সই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের সাথে বিবিএস ক্যাবলস (ইউনিট-২) এর একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী বিবিএস ক্যাবলস ইউনিট-২ কোম্পানি বিবিএস ক্যাবলসের লোগো, ট্রেডমার্কস ও প্যাটেন্টস ব্যবহার করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিবিএস ক্যাবলস ইউনিট-২ থেকে বিবিএস ক্যাবলস প্রতি বছর প্রায় ৯৬ লাখ টাকা আয় করবে। কোম্পানিটির প্রতি বছর প্রায় ৬ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে।

বিবিএস ক্যাবলস ইউনিট-২ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০১৮ সালের ডিসেম্বরে। আর কোম্পানিটি দুইটির মধ্যে চুক্তির মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিবিএস ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ শেয়ার ধারণ করে।
বিবিএস ক্যাবলস এর চুক্তি সই বিবিএস ক্যাবলস এর চুক্তি সই Reviewed by Writews on October 04, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.