Keep Traveling

test

৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মাসিটিক্যালস ,কে অ্যান্ড কিউ ও লিবরা ইনফিউশন।


কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।সূত্র ডিএসই
গত ১৯ ফেব্রুয়ারি থেকে লিবরা ইনফিউশনের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৫০৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৫৮৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে কে অ্যান্ড কিউয়ের শেয়ার দর ১৩৫ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৬৭ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর গত ১৮ ফেব্রুয়ারি থেকে এমবি ফার্মার শেয়ার দর ৩৯৮ টাকা থেকে বেড়ে ৪৪৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই Reviewed by Writews on February 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.