Keep Traveling

test

চার কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: ওয়েস্টার্ন মেরিন, ফারইস্ট নিটিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজে লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েস্টার্ন মেরিনের বোর্ড সভা ৪ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির অনুষ্ঠিতব্য সভায় ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ৫ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ৫ অক্টোবর, বিকেল সাড়ে ৩ অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
চার কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা চার কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা Reviewed by Writews on October 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.