Keep Traveling

test

প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বলেছেন, শেখ হাসিনা আজ মানবতার নেত্রী হিসেবে বিশ্বের বুকে পরিচিতি পেয়েছে। মিয়ানমারের নির্যাতিত ও নিপিড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ।



আর মিয়ানমারের নেত্রী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া এবং মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়া প্রয়োজন। আজ শনিবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা লীগ।  

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বজলুল হক হারুন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগ সন্ত্রাসী দলের সঙ্গে ঐক্য করবে না। কারণ তাদের মধ্যে কোন মানবতা নেই। তারাও মিয়ানমারের মত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।  

বর্তমান সরকার নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে জানিয়ে এমপি হারুন বলেন, রাজাপুরের নারীরা জেগে উঠেছে।

রসুল (সঃ) নিজেই নারীদের সম্মান দিয়েছেন, তাই বর্তমান সরকার নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে। যেকোন অপরাধ আজ নারীরাই রুখে দিচ্ছে। রাজাপুরে আর কোন সন্ত্রাসীর জায়গা হবে না।  
আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত হয়েছি। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে কোন ভেদাবেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করছি।  

উপজেলা মহিলা লীগ সভাপতি আফরোজা আক্তার লাইজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, আওয়ামী লীগ নেতা সঞ্জিব কুমার বিশ্বাস, নারীনেত্রী মাহামুদা খানম, নাজমা ইয়াসমিন মুন্নি, সামিরা আক্তার, নুরুন্নাহার বেগম, শিরিন আক্তার ও নাছিমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শুকলা ওঁঝা।  
প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ Reviewed by Writews on October 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.