Keep Traveling

test

ডিভিডেন্ড ঘোষণা ৪ কোম্পানির

পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি সপ্তাহজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এ্যাপেক্সে ফ্যুটওয়ার লিমিটিড ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড: ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য লিগ্যাসি ফুটওয়্যার ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৮.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এনওসিএফপিএস) ০.০৩ টাকা (নেগেটিভ)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ নভেম্বর, বিকাল ৩টায় , ফ্যাক্টরী প্রাঙ্গণ,বান্নারা,মৌচাক,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড: ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ইবনে সিনা ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.০৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪২.৭৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এনওসিএফপিএস) ৪.৮২ টাকা (নেগেটিভ)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর, সকাল ৯টা ৩০ মিনিটে, ইমানুয়েলস কনভেনশন সেন্টার, সীমান্ত স্কয়ার মার্কেট (রাইফেলস স্কয়ার), ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

এ্যাপেক্সে ফ্যুটওয়ার লিমিটিড: ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ইবনে সিনা ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.১৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২৭.৫২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য পদ্মা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। 

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।
ডিভিডেন্ড ঘোষণা ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা ৪ কোম্পানির Reviewed by Writews on September 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.