পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের তসরিফা ইন্ডাষ্ট্রিজ লিমিটেড আইপিও’র অর্থে গ্রীণ ডায়িং প্রজেক্ট সম্পন্ন হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী নভেম্বর মাসে এই প্রজেক্টের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
কোম্পানি সূত্রে আরো জানা যায়, গ্রীণ ডায়িং প্রজেক্টের জন্য সিভিল কন্সট্রাকশন, মেশিনারি স্থাপন এবং প্রয়োজনীয় ইউটিলিটি কানেকশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া ট্রায়াল প্রডাকশনও শুরু হয়েছে। তবে এর বানিজ্যিক উৎপাদন শুরুর জন্য কাঁচামাল আমদানি করতে বন্ড কাষ্টমসের অনুমোদনসহ পরিবেশ ছাড়পত্র লাগবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া এবং প্রতিস্থাপিত মেশিনগুলো ঠিকঠাকমতো কাজ করে প্রজেক্টের বানিজ্যিক উৎপাদন আগামী নভেম্বর,২০১৭’তে শুরু হবে যা সেপ্টেম্বর,২০১৭’তে সিডিউল করা ছিল।
নভেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু : তসরিফা ইন্ডাষ্ট্রিজের গ্রীণ ডায়িং প্রজেক্ট
Reviewed by Writews
on
September 29, 2017
Rating:
Reviewed by Writews
on
September 29, 2017
Rating:

No comments: