Keep Traveling

test

উত্থানে ফিরেছে ব্যাংক খাত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের উভয় পুঁজিবাজারেলেনদেনের শেষভাগে উত্থানে ফিরেছে আবার ব্যাংক খাতের শেয়ার। এ কারণে দিনভর নেতিবাপক প্রবণতা বিরাজ করলেও উত্থানে ফিরে পুঁজিবাজার।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টি বা ৯৬.৬৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। আর ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। এদিন কোন ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত ছিল না।


বৃহস্পতিবার ব্যাংক খাতের এই উত্থানের উপর ভিত্তি করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ কার্যদিবস পরে মূল্যসূচক বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট।

এদিন ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার। ব্যাংকটির ৩৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে টাকার অঙ্কে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৮.৯০ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের ১.৪০ টাকা দর বেড়েছে। আর ১.১০ টাকা করে বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে যৌথভাবে যমুনা ব্যাংক ও উত্তরা ব্যাংক।

অন্যদিকে একমাত্র রূপালি ব্যাংকের দর কমেছে। ব্যাংকটির শেয়ার দর কমেছে ০.৯০ টাকা করে।
উত্থানে ফিরেছে ব্যাংক খাত উত্থানে ফিরেছে ব্যাংক খাত Reviewed by Writews on September 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.