Keep Traveling

test

বিধবাকে ধর্ষণ : যুবলীগ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে এক বিধবাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং পাঁচ মাসের ভ্রুণ গর্ভপাত ঘটানোর অভিযোগ যুবলীগের নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগ এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানায়।

বহিষ্কৃত যুবলীগ নেতা ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের বাবুল হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে সংগঠনের জরুরি সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ওই বিধবার স্বামী সাত বছর আগে মারা যান। এ সুযোগে সহযোগিতার কথা বলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন তিন বছর আগে ওই বিধবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

বিভিন্ন সময়ে অবৈধ মেলামেশা করায় ওই বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি বিয়ের জন্য চাপ দিলে বাবুল তাকে গর্ভপাত ঘটানোর  শর্ত দেন। সোমবার গৃহবধূর পাঁচ মাসের গর্ভের ভ্রুণ ঢোলারহাট এলাকার এক গ্রাম্য ধাত্রী গর্ভপাত ঘটায়।

এতে ওই গৃহবধূর রক্তক্ষরণ শুরু হলে তাকে মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুরুতর অসুস্থ গৃহবধূ।
বিধবাকে ধর্ষণ : যুবলীগ নেতা বহিষ্কার বিধবাকে ধর্ষণ :  যুবলীগ নেতা বহিষ্কার Reviewed by Writews on September 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.