Keep Traveling

test

আট মাসের প্রতি রাতেই ধর্ষনের শিকার হয়েছি

ভারতের উত্তর প্রদেশে বাবা সিয়ারাম দাস নামে স্বঘোষিত এক ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ধর্মগুরুর বিরুদ্ধে এক কিশোরীকে আট মাস ধরে প্রতি রাতে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে রাজনীতিকদের নারী সরবরাহেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

ওই নারীকে ৮ মাসের মত অবৈধভাবে আটকে রেখে তাকে ধর্ষণ করে বাবা সিয়া রাম দাস। এছাড়া বাবার অন্যান্য শিষ্যদের দ্বারাও ওই নারী ধর্ষনের শিকার হন।

অভিযোগকরী নারী বলেন-আমি আট মাসের প্রতি রাতেই ধর্ষনের শিকার হয়েছি। কথিত ওই বাবা বিভিন্ন রাজনীতিবিদের জন্য স্কুলের মেয়েদের সরবরাহ করত বলেও দবি করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ওই তরুণী সিয়ারামের (৬০) বিরুদ্ধে তাঁকে আট মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই তরুণী ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেদনে বলা হয়, সিয়ারাম আশ্রম, স্কুল ও ডিগ্রি কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া লক্ষ্নৌ, বারবাঁকি, আগ্রা ও হাতরাস জেলায় তাঁর অনেক সম্পত্তি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোনোমতে ওই তরুণী সম্প্রতি সিয়া রামের আশ্রম থেকে পালাতে সক্ষম হন। গত সোমবার রাতে তিনি পুলিশকে টেলিফোনে বিষয়টি জানান। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। অভিযান চালিয়ে আগ্রা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিয়ারামের কলেজে তাঁর একটি শোয়ার ঘর রয়েছে। সেখান থেকে কিছু কাপড় জব্দ করেছে পুলিশ। এ ছাড়া রিন্টু ও ওই তরুণীর দূরসম্পর্কের আত্মীয়কে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।
আট মাসের প্রতি রাতেই ধর্ষনের শিকার হয়েছি আট মাসের প্রতি রাতেই ধর্ষনের শিকার হয়েছি Reviewed by Writews on September 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.