Keep Traveling

test

যে কারণে ব্যাংকিং খাতের উল্লম্ফন !

দেশের পুঁজিবাজারে লেনদেন ও মূল্যসূচকে আলোর ঝলকানি এসেছে ব্যাংক খাতের শেয়ারের ওপর নির্ভর করে। বহুদিন স্তিমিত থাকার পর প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগের ওপর ভর করে ব্যাংকের শেয়ারে জোয়ার এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। মন্দ ঋণের চাপে থেকেও মুনাফায় আসায় ব্যাংকের শেয়ারে আকর্ষন বাড়ছে বড় বিনিয়োগকারীদেরও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিকালে অসময়ে ব্যাংক খাতে চাঙ্গাভাব দেখা দেয়ার মূল কারণ ৩টি। প্রথমত: ব্যাংক খাতের সিংহভাগ কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয়ে চমক দেখিয়েছে। ব্যাংক খাতে সার্বিকভাবে মন্দ ঋণের পরিমাণ বাড়লেও দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকগুলো ভালো মুনাফা দেখিয়েছে। এতে আকৃষ্ট হয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। জুলাই ও আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংক খাতে অনেক বেশি বিনিয়োগ বাড়িয়েছেন। ব্যাংক খাতের শেয়ারে ঊর্ধ্বগতিতে এটি অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।
দ্বিতীয়ত: ব্যাংক খাতে বিদেশি বিনিয়োগের স্রোতে গা ভাসিয়েছেন দেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। তারাও অন্যান্য খাত থেকে বিনিয়োগ গুটিয়ে ব্যাংক খাতে বিনিয়োগ করেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাংক খাতে নতুন করে বিনিয়োগ এ খাতের শেয়ারদরে নতুন মাত্রা যোগ হয়েছে।
তৃতীয়ত: বিদেশি বিনিয়োগকারী ও দেশিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডামাডোলে বড় বিনিয়োগকারীরাও ব্যাংক খাতের শেয়ারে ঝাঁপিয়ে পড়েছেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে ব্যাংক খাতের বড় বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় এ খাতের শেয়ারদরে আরও শক্তি আসে। একাধিক মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা জানান, বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও দেশিয় বড় বিনিয়োগকারীদের সব মনোযোগ ব্যাংক খাতে পড়ায় এখাতের শেয়ারদর লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যে কারণে ব্যাংকিং খাতের উল্লম্ফন ! যে কারণে ব্যাংকিং খাতের উল্লম্ফন ! Reviewed by Writews on September 30, 2017 Rating: 5

1 comment:

Powered by Blogger.