Keep Traveling

test

রাইট অনুমোদনের অপেক্ষায় ৩ কোম্পানি

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৪০২ কোটি টাকা উত্তোলনে বিএসইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।

কোম্পানিগুলো হলো: লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, আরএসআরএম লিমিটেড এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড। এর মধ্যে আরএসআরএম লিমিটেড প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে প্রিমিয়াম নেয়ার সিদ্ধান্ত নিলেও লঙ্কাবাংলা ফাইন্যান্স ও জাহিন স্পিনিং মিলস কোনো প্রিমিয়াম দাবি করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লংঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড: লংঙ্কাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পরিষদ গতবছর রাইট প্রস্তাবের মাধ্যমে ১:২ হারে অর্থৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার হিসাবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার কথা ছিল। ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। 

এর আগে কোম্পানিটির একজন উদ্যেক্তা পরিচালকের ন্যুনতম ২% শতাংশ শেয়ার না থাকার কারণে লঙ্কাবাংলার রাইট আবেদন বাতিল করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর ন্যুনতম ২% শতাংশ শেয়ার না থাকা কোম্পানির সেই পরিচালক উদ্যোক্তা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এবং সম্মিলিত শেয়ার ৩০% বেশি থাকায় রাইট শেয়ার ইস্যুর আবেদন পুন:বিবেচনার জন্য বিএসইসির কাছে রিভিউ আবেদন করে কোম্পানিটি। চলতি মাসে বিএসইসি লঙ্কাবাংলার রিভিউ আবেদন গ্রহণ করে। ফলে কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদনের পথ প্রসস্ত হয়ে গেল। 

আরএসআরএম লিমিটেড: কোম্পানিটি ২আর:৩ অনুপাতে অর্থাৎ তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে দু’টি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এতে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যার পরিমাণ ৮ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪০০। প্রতি ৩টি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ারের হিসেবে কোম্পানিটি মোট ৫ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৬০০টি শেয়ার রাইট বাবদ ইস্যু করবে। আর প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে ২৫ টাকা (ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম ১৫ টাকা) নিলে কোম্পানিটি রাইটের বিপরীতে ১৪৪ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করবে। আগামী ১২ অক্টোবর কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। এরপরবিএসইসির কাছে রাইট শেয়ার অনুমোদনের জন্য কোম্পানিটি আবেদন করবে। 

জাহিন স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটি ১আর:১ অনুপাতে অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর এতে কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ফেসভ্যালু ১০ টাকায় শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০ রাইট শেয়ার ইস্যু করবে। আর প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে ১০ টাকা কোম্পানিটি রাইটের বিপরীতে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা সংগ্রহ করবে।

এতে দেখা যায়, আলোচ্য তিন কোম্পানি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪০১ কোটি ৮২ লাখ ২০ হাজার ৪০০ টাকা উত্তোলন করবে।
রাইট অনুমোদনের অপেক্ষায় ৩ কোম্পানি রাইট  অনুমোদনের অপেক্ষায় ৩ কোম্পানি Reviewed by Writews on September 30, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.