Keep Traveling

test

ইসলামী ব্যাংকের চমক!

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) হঠাৎ করে ব্যাংকটি থেকে সরে যায়। এরপর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পরিবর্তনে শুরু হয় নানা বিতর্ক, নানা আয়োজন। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকরা যুদ্ধ অপরাধের অভিযোগে একে একে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরে যান।

এরপর সরকারের ইচ্ছায় ব্যাংকটির পরিচালনা পর্ষদে আসেন সরকারের অনুগত ব্যক্তিরা। ইসলামী আদর্শের ভাবধারার ব্যক্তিদের স্থলাভিষিক্ত হন রাজনৈতিক ভাবধারার ব্যক্তিরা। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে আসেন সরকারের আস্থাভাজন এক অবসরপ্রাপ্ত সচিব। পরিচালকদের আসনে আসেন সরকারের সমর্থনপুষ্ট রাজনৈতিক ব্যক্তিরা।
কিন্তু তারপরও ইসলামী ভাবধারার শীর্ষ ব্যাংকটির বিতর্ক যেন শেষ হয় না। নুতন করে শুরু হয় রাজনৈতিক পরিচলকদের মধ্যে দ্বন্দ্ব, বাগয্দ্ধু। অবশেষে রাজনৈতিক এক পরিচালকের পদত্যাগের মধ্য দিয়ে সেই বিতর্কের অবসান হয়।
এরপর থেকেই ইসলামী ব্যাংকটিকে ঘিরে হরহামেশাই নেগেটিভ নিউজ হতে থাকে গণমাধ্যমে। বিভিন্ন ইস্যুতে ব্যাংকটি সরবআলোচনায় থাকে। সেরকম আজও ব্যাংকটি আলোচনায় এসেছে। তবে আজ নেগেটিভ নিউজ নয়, পজিটিব নিউজ নিয়ে আলোচনায় এসেছে। সেটি হলো ব্যাংকটির রেকর্ড পরিমাণ শেয়ার আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের মূল্য ২৫৫ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার টাকা।
এদিকে, ইসলামী ব্যাংকের লেনদেন দিয়ে আজ সিএসই রেকর্ড রেকর্ড করেছে। এর আগে ২০১০ সালে পুঁজিবাজারের রমরমা অবস্থায় সিএসইর সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৩৪০ কোটি টাকা। আজ সিএসইর দ্বিতীয় রেকর্ড লেনদেন। সিএসইর জন্য এটি একটি সুখবর।
অন্যদিকে, সিএসইতে এই প্রথম একক কোন কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হলো। এটিও ইসলামী ব্যাংকের জন্য সুখবর। ইসলামী ব্যাংক সিএসসির লেনদেনের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনকারী কোম্পানি হিসাবে অনন্য গৌরবে ভূষিত হলো।
ইসলামী ব্যাংকের চমক! ইসলামী ব্যাংকের চমক! Reviewed by Writews on September 30, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.